ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন আরশাদুর রউফ

ads

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটিতে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষর রয়েছে।


এর আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। গত ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতির আবেদন জমা দেন। তারও আগে, ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনি পদত্যাগ করেন। জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিতে আগ্রহী মো. আসাদুজ্জামান।


পদত্যাগের দুই দিন পর, ২৩ ডিসেম্বর শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।


ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন দিনের মাথায়, ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


ads
ads
ads

Our Facebook Page